Categories

[wc_category_tree]
[product_flipbook]

Sharanarthi, Simanto Aar Parichiti শরণার্থী, সীমান্ত আর পরিচিতি

[product_author_names_text]

[product_pages_format]

Original price was: $24.99.Current price is: $14.99.

[out_of_stock_msg]

FREE Delivery anywhere in India

পূর্ব ও পূর্বোত্তর ভারতে অধিকার ও আবাসভূমির বৃত্তান্ত

Refugees, Borders and Identities: Rights and Habitat in East and Northeast India

বাংলা অনুবাদ: অর্পিতা ভাদুড়ী

এই বইতে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে বাঙালি উদ্বাস্তুদের ওপর দেশভাগের প্রভাব, তাদের ঘিরে পরিচয়ের রাজনীতি, বাসস্থান এবং রাজনৈতিক অধিকারের জন্য সংগ্রাম, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইনের বৈধকরণের পরিপ্রেক্ষিতে, এই অঞ্চল ‘পরিচয় এবং উদ্বাস্তু রাজনীতি’র কেন্দ্রস্থল হয়ে আছে বলা যায়।

বিস্তৃত গবেষণাভিত্তিক এই বইতে মূলতঃ উঠে এসেছে, ১৯৪৭ সালের ভারত বিভক্তির আগে এবং পরবর্তী সময়ে উদ্বাস্তুদের বাস্তুচ্যুতি, পুনর্বাসন, বৈষম্য এবং রাজনীতিকরণ সংক্রান্ত নানা বিষয়। মাতৃভূমি হারানোর যন্ত্রনা এবং তার ফলশ্রুতি হিসেবে উদ্বাস্তুদের ভাষাগত, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও জাতিগত পরিচয় সংক্রান্ত অপূরণীয় ক্ষতি সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। লেখক এই বইতে দেখানোর চেষ্টা করেছেন, কিভাবে দেশভাগের পরের দশকগুলোতে উদ্বাস্তুদের উপস্থিতি এবং কার্যকলাপ, পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের রাজনীতিকে এক বিশেষ রূপ দিয়েছিল।

[wisi_curated_bundle]
[product_gallery_images]
[wc_product_authors]
Amazon Bestseller

$24.99

Amazon Bestseller

$1.00

[product_authors_archive]

$35.00

[product_authors_archive]

$5.00

Details

Genre : Non-Fiction / History
Binding : Hardbound
Pages : 436 pages
Published : 22 January 2026
ISBN: 978-93-93063-47-2
Published by: Virasat Art Publication

Sharanarthi, Simanto Aar Parichiti শরণার্থী,সীমান্ত আর পরিচিতি: পূর্ব ও পূর্বোত্তর ভারতে অধিকার ও আবাসভূমির বৃত্তান্ত

Refugees, Borders and Identities: Rights and Habitat in East and Northeast India

বাংলা অনুবাদ: অর্পিতা ভাদুড়ী

এই বইতে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে বাঙালি উদ্বাস্তুদের ওপর দেশভাগের প্রভাব, তাদের ঘিরে পরিচয়ের রাজনীতি, বাসস্থান এবং রাজনৈতিক অধিকারের জন্য সংগ্রাম, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইনের বৈধকরণের পরিপ্রেক্ষিতে, এই অঞ্চল ‘পরিচয় এবং উদ্বাস্তু রাজনীতি’র কেন্দ্রস্থল হয়ে আছে বলা যায়।

বিস্তৃত গবেষণাভিত্তিক এই বইতে মূলতঃ উঠে এসেছে, ১৯৪৭ সালের ভারত বিভক্তির আগে এবং পরবর্তী সময়ে উদ্বাস্তুদের বাস্তুচ্যুতি, পুনর্বাসন, বৈষম্য এবং রাজনীতিকরণ সংক্রান্ত নানা বিষয়। মাতৃভূমি হারানোর যন্ত্রনা এবং তার ফলশ্রুতি হিসেবে উদ্বাস্তুদের ভাষাগত, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও জাতিগত পরিচয় সংক্রান্ত অপূরণীয় ক্ষতি সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। লেখক এই বইতে দেখানোর চেষ্টা করেছেন, কিভাবে দেশভাগের পরের দশকগুলোতে উদ্বাস্তুদের উপস্থিতি এবং কার্যকলাপ, পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের রাজনীতিকে এক বিশেষ রূপ দিয়েছিল।

_________________

ক্রমবর্ধমান উদ্বাস্তু ইতিহাসের যাত্রায় অনিন্দিতা ঘোষালের এই মূল্যবান এবং গবেষণাধর্মী বইকে যোগ করা উচিত। তাঁর রচনা এক দীর্ঘস্থায়ী, কঠিন এবং জটিল অভিবাসন প্রক্রিয়ার নানাদিক আলোচনার মাধ্যমে, ‘উদ্বাস্ত্র’ হিসেবে বিবেচিত জনগোষ্ঠীর পরিচয় সংক্রান্ত বিষয়ের চলমান বিতর্কে একটি সুচিন্তিত এবং স্পষ্ট দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। অনিন্দিতা ঘোষালের বই স্বাধীনতা-উত্তর সময়ের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে উদ্বাস্তু ইতিহাস এবং ভারতের ইতিহাসে এক মৌলিক এবং অন্তর্দৃষ্টিপূর্ণ অবদান রাখে।

প্রফেসর পিটার গ্যাট্রেল, ইমেরেটাস অধ্যাপক, স্কুল অফ আর্টস, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারস, ইউনিভার্সিটি : অফ ম্যানচেস্টার, ইউনাইটেড কিংডম

__________________

সূক্ষ্মাতিসূক্ষ্ম গবেষণার উপর ভিত্তি করে রচিত এই বই, দেশভাগ পরবর্তী ঘটনা এবং আসাম ও ত্রিপুরায় উদ্বাস্ত আগমনের উপর আলোকপাত করেছে, যা বর্তমান দেশভাগ সংক্রান্ত গবেষণায় একটি অবহেলিত অংশ। তাই দেশভাগের দীর্ঘ ইতিহাসে আগ্রহীদের জন্য এই বই এক অপরিহার্য পাঠ হওয়া উচিত।

প্রফেসর শেখর বন্দ্যোপাধ্যায়, ইমেরেটাস অধ্যাপক, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন, নিউজিল্যান্ড

__________________

এই বইতে দেশভাগের ফলে উদ্ভুত বাস্তুচ্যুতদের বাড়ি এবং নিরাপত্তা সংক্রান্ত অনিশ্চয়তা নিয়ে আলোচনা করা হয়েছে। অনিন্দিতা ঘোষালের বই থেকে জানা যায় নতুন পরিকাঠামোতে উদ্বাস্তুরা রাজনীতির ‘শিকার’ হতে অস্বীকার করে এবং সাধারণ বিশ্বাসের বিপরীতে অর্থাৎ অনেকটা প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে তারা নতুন এক দেশে রাজনীতির রূপরেখা তৈরি করেছিল, যা ত্বত্ত্ব হিসেবে বেশ চিত্তাকর্ষক।

প্রফেসর সজল নাগ, ইতিহাস বিভাগ, আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর, ভারত

__________________

যেখানে দেশভাগের যন্ত্রণা মুখ্যত সীমানা নির্ধারণ, এবং সেই সুত্রে ‘নাগরিক’, ‘বৈধ শরণার্থী’, ও ‘অনুপ্রবেশকারী’ চিহ্নিতকরণের প্রক্রিয়াটি দেশভাগের সাড়ে সাত দশক পরেও জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে। আলোচ্য বইতে লেখক ইতিহাসের দৃষ্টিভঙ্গী থেকে সেই জটিল যন্ত্রণার, তাদের রূপ ও প্রয়োগ বদলের কারন এবং ফলাফলের হদিস পেতে চেয়েছেন।

শিবাজীপ্রতিম বসু, গ্রন্থ সমালোচনা, আনন্দবাজার পত্রিকা, ১৯ জুন, ২০২১।

Reviews

In the Media

[in_the_media]