বিষাদগাথা’ এই লেখকের প্রথম উপন্যাস হলেও, ‘শাদা ঘোড়া’, ‘হীরু ডাকাত’, ‘গৌর যাযাবর’, ‘আমাজনের জঙ্গলে’, ‘বরফের বাগান’ প্রভৃতি ছোটদের বইয়ের লেখক, নানা সাহিত্য পুরস্কারে সম্মানিত অমরেন্দ্র চক্রবর্তীর কয়েকটি বই ইতিমধ্যেই বহু ভাষায় অনূদিত হয়েছে। তাঁর ভ্রমণকাহিনি ‘বন্ধুভরা বসুন্ধরা’, ‘সুমেরুবৃত্তে ভ্রমণ’-এর পাশাপাশি তাঁর ছোটগল্পের বই বহু-আলোচিত ‘নিমফুলের মধু’-র পর প্রথম উপন্যাস ‘বিষাদগাথা’ ধারাবাহিক প্রকাশের সময় থেকেই বহুজনের প্রশংসাধন্য। সম্প্রতি ‘বিষাদগাথা’ বইটির ইংরেজি অনুবাদ A Melancholy ABallad ভিরাসত থেকেই প্রকাশিত হয়েছে।